জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে

Untitled_design_32_1200x630

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ বলেছেন, এখন পর্যন্ত জ্বালানি নিয়ে কোনো সংকট নেই, তবে ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
শামা ওবাইদ আরও বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করা হচ্ছে। জ্বালানি আমদানি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।
তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারত থেকে জ্বালানি আমদানি ইতোমধ্যে শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ঢাকা এসব বিষয়ে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাচ্ছে।

Description of image