গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Untitled_design_33_1200x630

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটার সময় অসাবধানতাবশত পড়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের ছোটা সুন্দর ও ইসলামপুর সেতু সংলগ্ন এলাকায় বেপারী বাড়ির সেলিমের একটি গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।
মৃত রফিক উত্তর-পশ্চিম ছোটা সুন্দর গ্রামের পাটোয়ারী (হায়দার বাড়ি) বাড়ির মরহুম ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি চার সন্তানের জনক এবং পেশায় একজন দিনমজুর। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, রফিক কৃষিকাজ করতেন। তিনি মাঝে মাঝে গাছ কাটতেন। সেদিন তিনি শ্রমিক হিসেবে সেলিম বেপারীর বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মৃতের আত্মীয়রা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

Description of image