সরকার আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে

Untitled_design_16_1200x630

সরকার দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ৩ নং ধারা দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ৮২৭(১) ধারা অনুসারে, নামের পাশে উল্লিখিত ব্যক্তিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদগুলোর পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ মিজানুর রহমান চৌধুরীকে নীলফামারী, এ কে এম মমিনুল হককে লালমনিরহাট, মোহাম্মাদ জহুরুল ইসলামকে পাবনা, মোঃ মোস্তাফিজুর রহমান আলেককে নড়াইল, মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা, মোঃ সিরাজুল হককে জামালপুর, মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদকে ঢাকা, চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মোঃ আফজাল হোসেন খ’ ‘পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর, অধ্যাপক এম এ খালেককে ফেণী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Description of image