চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে গ্রাহকের মৃত্যু

Untitled_design_15_1200x630

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার রহমান নামে এক গ্রাহক মারা গেছেন। ঘটনাটি আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ঘটে। বখতিয়ার রহমান ওই উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।
তার ভাই আবুল হোসেন জানান, বখতিয়ার আজ সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে বখতিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরায়েল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Description of image