মালয়েশিয়া থেকে ডিজেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে

Untitled_design_17_1200x630

মালয়েশিয়া থেকে প্রায় ৩০,০০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ট্যাংকার জাহাজ ‘পিভিটি সোলানা’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ডিজেল বহনকারী অষ্টম জাহাজ। বন্দর সচিব সৈয়দ রিফায়েত হামিম আজ মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বন্দরে জাহাজটির পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাস অয়েল বহনকারী ‘পিভিটি সোলানা’ ছাড়াও এলপিজি বহনকারী আরও দুটি জাহাজ বহিঃনোঙরে এসে পৌঁছেছে। এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পথে রয়েছে।
বিপিসির এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের আলফা নোঙরস্থান থেকে ‘পিভিটি সোলানা’ জাহাজটিকে লাইটারিং করার অথবা সরাসরি পতেঙ্গার ডলফিন জেটিতে এনে তেল খালাস করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, জ্বালানি তেল বহনকারী আরও একটি জাহাজ কয়েক দিনের মধ্যে বন্দরে পৌঁছাবে।

Description of image