১২০টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

Untitled_design_10_1200x630

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদ যাচাই-বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন।
আজ বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রায় সব অধ্যাদেশের ওপর কাজ সম্পন্ন হয়েছে। আর বাকি কয়েকটি নিয়ে ২৯ তারিখে আলোচনা হবে। পর্যালোচনার পর আমি একটি প্রতিবেদন জমা দেব।
তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত জুলাই সনদের বাইরে কোনো পদক্ষেপ নেয়নি। এটি আমাদের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল ও সম্মানিত ক্ষেত্র। সংবিধান ও জুলাই সনদ উভয়কেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বলেন আইনমন্ত্রী।

Description of image