ঢাকায় জ্বালানি সংকট

Untitled_design_34_1200x630

রাজধানীতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। যে পাম্পগুলো খোলা আছে, সেখানেও লম্বা লাইন দেখা যাচ্ছে। জ্বালানি পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা কোনো স্বস্তি পাচ্ছেন না।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অনেককে ফিলিং স্টেশনের সামনে সারারাত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সামান্য জ্বালানি পাওয়ার আশায় তারা বিনিদ্র রাত কাটিয়েছেন। রাত পেরিয়ে আজ বুধবার সকালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
চালক ও সাধারণ গ্রাহকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট এই সংকট নগর জীবনকে বিপন্ন করে তুলেছে। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম পর্যন্ত সবকিছুই নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে।

Description of image