বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের সুযোগ

Untitled_design_25_1200x630

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে একটি কর্মপরিকল্পনা চাওয়া হয় এবং তার ওপর পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে, প্রধানমন্ত্রীর আগ্রহ ও তাঁর নির্দেশনার ফলেই আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কোরিয়া, জাপান, চীন, জার্মানির মতো দেশে গমনকারীদের জন্য; বিশেষ করে যারা কোরিয়া, জাপান, চীন, জার্মানির মতো দেশে যাবেন, তাদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা ঋণ প্রদানের নির্দেশ দিয়েছি। আমাদের মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক রয়েছে এবং আমরা অনুরোধ করেছি যেন ব্যাংকটিকে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়।
তিনি আরও বলেন যে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি বা সংকটের ফলে আমাদের অনেক কর্মী বর্তমানে সেখানে রয়েছেন। আমাদের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে। সেক্ষেত্রে, এই যুদ্ধ আমাদের জন্য কী ধরনের সংকট ও সম্ভাবনা তৈরি করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে, মধ্যপ্রাচ্যে যে ধরনের অবকাঠামো ধ্বংস হয়েছে, তা পুনর্নির্মাণ করা প্রয়োজন। তাছাড়া, আমি আশা করি যে সেখানে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং, আমাদের দেশে চাহিদা আরও বাড়তে পারে। সেখানে প্রধানমন্ত্রী সবসময় তৃতীয় ভাষা শেখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে অল্প টাকায় কাজ করে। যদি তারা ভাষাটা জানত, তাহলে তারা আরেকটু ভালো বেতন পেতে পারত।

Description of image