রাজধানীতে বেসরকারি হাসপাতালে অভিযান

Untitled_design_19_1200x630

রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে এই নজরদারি অভিযান শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে নানা অনিয়ম পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সকালে টিজি হাসপাতালে গিয়ে ডিউটিতে কোনো ডাক্তারকে পাওয়া যায়নি। এমনকি রোগীদের প্রেসক্রিপশনেও ডাক্তারের স্বাক্ষর ছিল না। অথচ, হাসপাতালটির এনআইসিইউতে ৪ জন শিশু ভর্তি রয়েছে, যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতি বাধ্যতামূলক।
অভিযোগ উঠেছে, দালালদের মাধ্যমে এই রোগীদের সরকারি হাসপাতাল থেকে আনা হয়েছিল। এছাড়া, অতিরিক্ত বিল আদায় এবং নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষতিগ্রস্ত রোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
যমুনা টেলিভিশনে এক ভুয়া ডাক্তারের করা অষ্টম শ্রেণি পাসের সার্জারির খবর সম্প্রচারের পর, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বাকুল গতকাল সোমবার (২৩ মার্চ) রাজধানীর শ্যামলীর কলেজ গেটে অবস্থিত ‘ডক্টরস কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকস’ সিল করার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি বলেন, আজ থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই অভিযান চলবে।

Description of image