নেতানিয়াহুর কফি ভিডিও ‘ডিপফেক’ দাবি নিয়ে মুখ খুলল ইসরায়েল

Untitled_design_-_2026-03-16T151538.445_1200x630

বেঞ্জামিন নেতানিয়াহুর কফি শপের ভিডিও নিয়ে বিতর্ককে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট জানিয়েছে যে, ভিডিওটি আসল এবং প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহুর কার্যালয় বলেছে, “এটি ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।”
ইসরায়েলের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী প্রমাণ এসেছে জেরুজালেমের ক্যাফে থেকে। সাতাফ ক্যাফে তাদের ইনস্টাগ্রামে নেতানিয়াহুর একটি ছবি পোস্ট করেছে। এতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী সেখানে কফি উপভোগ করছেন। ক্যাফেটি লিখেছে, “আজ সাতাফে প্রধানমন্ত্রী এবং তার অফিসকে স্বাগত জানাতে পেরে আমরা খুব খুশি!”
ভিডিওতে সমালোচকদের সরাসরি জবাব দিয়েছেন নেতানিয়াহু নিজেই। তিনি মৃত্যুর গুজব এবং ছয় আঙুলের ভিডিও নিয়ে রসিকতা করে বলেন, “আঙুল গুনতে চান? এখানে বাম হাত, এখানে ডান হাত। যদি দেখেন!’ তিনি তার কফির কাপ তুলে বললেন, ‘লেখাইম – জীবনের জন্য।’
তবে, সেই ভিডিওর মন্তব্যে একজন ব্যবহারকারী গ্রোককে জিজ্ঞাসা করলেন যে ভিডিওটি আসল নাকি নকল। প্রশ্নের উত্তরে গ্রোক বলেছেন যে, ভিডিওটি এআই দ্বারা তৈরি। গ্রোক লিখেছেন, ‘এটি এআই দ্বারা তৈরি। এটি বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ডিপফেক। ইরান এবং লেবানন প্রচারণা সম্পর্কে কফি শপে বসে কথা বলার কোনও বাস্তব নথিভুক্ত ঘটনা নেই। মূল পোস্টে এটিকে উন্নত এআই প্রযুক্তি বলা হয়েছে যা প্রকাশিত হয়নি।’
অন্য একজন ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে গ্রোক আবার বলেন, ‘হ্যাঁ, ১০০ শতাংশ নিশ্চিত – এটি একটি উন্নত এআই ডিপফেক। আপনি একটি সরকারি ক্যাফেতে বসে একটি গোপন প্রচারণার কথা বলছেন? আসলে এমন কোনও ঘটনা ঘটেনি বা কোথাও রিপোর্ট করা হয়নি।’
তবে, এর পরে, ইসরায়েল তার অবস্থান স্পষ্ট করে। তারা বলেছে যে, ভিডিওটি আসল, নেতানিয়াহু গিয়েছিলেন জেরুজালেম পাহাড়ের সেই ক্যাফেতে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত গুজব ভিত্তিহীন।

Description of image