খুলনায় পুলিশ কর্মকর্তার মায়ের গলা কেটে হত্যা

Untitled_design_-_2026-03-16T095055.601_1200x630

খুলনার পাইকগাছায় ভারতী মণ্ডল নামে এক পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৫ মার্চ) পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, গত শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলখালী এলাকায় ঘটনাটি ঘটেছে। ভারতী মণ্ডল ওই গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কেউ ভারতী মণ্ডলের গলা কেটে তার বাড়ির কাছে একটি মাছের পুকুরে ফেলে রেখে যায়। গতকাল সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে খুঁজতে থাকে। পরে পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।
বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান (অপরাধ), সহকারী পুলিশ সুপার আমির হামজা এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Description of image