নাটোরে ১,৫০০ লিটার ডিজেল মজুদ করে রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা

Untitled_design_-_2026-03-12T145436.041_1200x630

নাটোরের সিংড়ায় ১,৫০০ লিটার ডিজেল রেখে বাড়তি দামে বিক্রি করার অভিযোগে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার তুলুর মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর তেলের দোকানে অভিযান চালানো হয়। সে সময় প্রমাণ পাওয়া যায় যে তিনি অবৈধভাবে ১,৫০০ লিটার ডিজেল মজুদ করে রেখে বাড়তি দামে বিক্রি করছিলেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে মজুদকৃত তেল বিক্রি করার জন্য একটি বন্ডও নেওয়া হয়।

Description of image