চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Untitled_design_-_2026-03-12T144044.064_1200x630

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনক্ষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর খাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মহিলার নাম মোছাঃ নাসিমা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেট ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রেখেছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে মিজানুর রহমান তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Description of image