টাঙ্গাইলে স্কুলের ষষ্ঠ তলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু

Untitled_design_-_2026-03-10T153804.598_1200x630

নগাইল শহরের সাবালিয়া এলাকায় শহীদ ক্যাডেট স্কুলের একাডেমিক ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্কুলের ছয় তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন ছাত্র মুহিদুল ইসলাম লামিত। পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্রের দাদা ও চাচা অভিযোগ করেছেন যে, শিক্ষকদের অবহেলা এবং যথাযথ তত্ত্বাবধানের অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শহীদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আমরা ছাত্রের মৃত্যুর খবর জানতে পেরেছি। লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image