সেপ্টেম্বর 22, 2026

যশোরের বিভিন্ন তেল পাম্পে রাতের অভিযান

Untitled_design_-_2026-03-07T095152.075_1200x630

যশোরের বাঘারপাড়ার বিভিন্ন তেল পাম্পে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, পাম্প মালিকরা যাতে জ্বালানি তেলের কৃত্রিম ঘাটতি তৈরি না করে সেজন্য রাতে অভিযান চালানো হয়েছে। এ সময় তেলের হিসাব ও রেজিস্টার বই না রাখার জন্য একটি পাম্পকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, তেল সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এবং কোনও অনিয়ম হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য নিয়মিতভাবে এই অভিযান অব্যাহত থাকবে।

Description of image