স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা দিয়েছেন

Untitled_design_-_2026-03-04T111316.074_1200x630

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, যারা হাসপাতাল থেকে রোগী চুরি করে অথবা রোগীদের সাথে প্রতারণা করে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। আজ বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের পরিবেশ উন্নত করতে এবং খাবারের মান নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলা করলে যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দেন।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন যে, সরকারের সম্পদ সীমিত এবং সরকার এই সীমিত সম্পদের মধ্যে জনগণের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করছে। ঢাকাসহ সারা দেশে রোগীদের সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

Description of image