স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

Untitled_design_-_2026-03-03T113757.527_1200x630

কিশোরগঞ্জ শহরের আলো মেলা আবাসিক এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা মমতাজ মুকুলের স্ত্রী। গত রবিবার (১ মার্চ) রাতে লাশটি উদ্ধার করা হয় এবং গতকাল সোমবার বিকেলে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মমতাজ মুকুল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, মমতাজ মুকুলের দুই স্ত্রী রয়েছে। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী ইফতি তার স্বামীর সাথে কিশোরগঞ্জ শহরের আলো মেলায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রথম স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি তার সন্তানদের নিয়ে কিশোরগঞ্জ শহরের গৈতল এলাকার জনতা রোডের একটি বাড়িতে থাকেন।
সূত্রমতে, মুকুল বেশিরভাগ সময় ইফতির সাথেই থাকত। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা তাদের ঝগড়া শুনতে পান। রাতের এক পর্যায়ে প্রতিবেশীরা ইফতিকে জানালা দিয়ে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ইফতির লাশ উদ্ধার করে। তার স্বামী তখন বাড়িতে ছিলেন না। আজ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুকুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও, ইফতির স্বামী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Description of image