ইরান আইআরজিসি প্রধান নিয়োগ করেছে

Untitled_design_-_2026-03-01T144252.632_1200x630

ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের হত্যাকাণ্ডের ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা দ্রুত পূরণ করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের দেশটি আহমেদ বাহিদিকে বিপ্লবী গার্ডের প্রধান নিয়োগ করেছে। আজ রোববার (১ মার্চ) দেশটির প্রাক্তন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিদিকে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের নতুন কমান্ডার নিয়োগ করা হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করার অভিযোগে বাহিদি মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছেন। এর আগে, গতকাল শনিবার আইআরজিসির প্রাক্তন প্রধান পাকপুর এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত হন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলি ও মার্কিন আক্রমণে নিহত হন।

Description of image