ইতিহাসের পাতা থেকে খামেনিকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি

Untitled_design_-_2026-03-01T111251.940_1200x630

ইরানের নির্বাসিত প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি বলেছেন, “শীঘ্রই একটি মহান জাতীয় উদযাপন আসছে,” “ইরানের হাজার হাজার সাহসী পুত্র-কন্যার হত্যাকারী আয়াতুল্লাহ আলী খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে।” ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের শেষ শাহ (রাজা) এর নির্বাসিত পুত্র রেজা পাহলভি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন। তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্তপিপাসু জাহহাক (ইরানি পুরাণে একজন দুষ্ট রাজা) হিসেবে বর্ণনা করেছেন। রেজা পাহলভি বলেছেন, “আয়তোল্লাহ আলী খামেনির মৃত্যুর সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্র কার্যকরভাবে শেষ হয়ে গেছে এবং শীঘ্রই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।”
একই সাথে, রেজা পাহলভি ইরানি কর্মকর্তাদের আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, “সামরিক, নিরাপত্তা ও পুলিশ বাহিনীর জন্য জনগণের সাথে যোগ দেওয়ার এটিই শেষ সুযোগ।”

Description of image