বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলিভিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, বলিভিয়ার বিমান বাহিনীর হারকিউলিস বিমানটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট নিয়ে সান্তা ক্রুজ শহর থেকে উড্ডয়ন করে। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরের একটি ব্যস্ত সড়কে বিধ্বস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, প্রতিকূল আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সড়কে থাকা বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

