পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, ডিএসপিসহ ৭ জন নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রদেশের কোহাট জেলায় এই হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা আকস্মিকভাবে অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় একটি পুলিশ মোবাইল ভ্যানে গুলি চালায়। এতে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদসহ তিনজন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। হামলার সময় ভ্যানের পাশ দিয়ে যাচ্ছিলেন দুই বেসামরিক ব্যক্তি আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এদিকে, হামলার পর সন্ত্রাসীরা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

