জুরাইনে লেগুনা-মিনিবাস সংঘর্ষে দুজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইনে লেগুনা ও বাহাদুরশাহ মিনিবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) এবং সাইফুল ইসলাম (৫৫)। প্রাথমিকভাবে স্থানীয়রা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল থানার ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আজিজুল গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের ৩৩/১২ নম্বর বাড়িতে থাকতেন এবং সালাম মৃধার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। অন্যদিকে সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন।

