ফেব্রুয়ারি 23, 2026

গাজীপুরে ফুলের শুভেচ্ছার পরিবর্তে গাছের চারা গ্রহণ করলেন নবনির্বাচিত এমপি

Untitled_design_-_2026-02-23T103337.183_1200x630

নির্বাচনে জয়লাভের পর গাজীপুর-২ আসনের নবনির্বাচিত এমপি এম মঞ্জুরুল করিম রনি ফুলের শুভেচ্ছার পরিবর্তে গাছের চারা গ্রহণ করলেন। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চারা উপহার দিয়ে পরিবেশবান্ধব গাজীপুর গড়ার বার্তা দেন তিনি।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি বছর পাঁচ কোটি গাছের চারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ফুলের পরিবর্তে গাছের চারা গ্রহণের উদ্যোগের ঘোষণা দেন নবনির্বাচিত এমপি।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীদের এই চারা রোপণের নির্দেশ দেওয়া হয়।

Description of image