ফেব্রুয়ারি 16, 2026

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ২ জনের মৃত্যু

Untitled_design_-_2026-02-16T151842.729_1200x630

কুমিল্লার দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুইজন নিহত ও ৫ জন আহত হন। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিনলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Description of image