ফেব্রুয়ারি 16, 2026

চার্জার বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জে চারটি বাড়িতে আগুন

Untitled_design_-_2026-02-16T151043.446_1200x630

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে চারটি বাড়িতে আগুন লেগেছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে আগুন লেগেছে। ভোলাহাট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পোলাডাঙ্গা গ্রামে জিয়াউর রহমান তার বাড়িতে মোবাইল ফোন চার্জ করার সময় হঠাৎ চার্জারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা চিৎকার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত তারিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা চার্জার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, আগুনে চারটি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে।

Description of image