সেপ্টেম্বর 21, 2026

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Untitled_design_-_2025-12-21T122251.055_1200x630

নিরাপত্তার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ আজ শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সহকারী হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তার ঘটনার কারণে আজ থেকে চট্টগ্রাম ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওসমান হাদীর মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়।

Description of image