হোমনার ওয়াইব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

Untitled_design_-_2025-12-10T113055.857_1200x630

কুমিল্লার হোমনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিশাদ (২৬) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এছাড়াও, তার বন্ধু ইফাত (১৫) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াইব্রিজের পাদদেশে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নিশাদ রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মোমিন মেম্বারের ছেলে। এবং আহত ইফাত বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের মো. জিলানির ছেলে। তার মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিশাদ তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে ওয়াইব্রিজ এলাকায় বেড়াতে গিয়েছিল। সেতুতে ওঠার সময় একটি অটোরিকশার সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে নিশাদের মাথা দুই ভাগ হয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানায়, নিশাদ তার ছুটি বাড়িয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ শহীদুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Description of image