নির্বাচন প্রস্তুতি বিষয়ক প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক

Untitled design - 2025-10-29T175523.903

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিং ডেকেছে।

Description of image