আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি ফের গ্রেপ্তার

Untitled design - 2025-09-24T160141.921

বগুড়ার আদালত থেকে পালিয়ে আসা জোড়া খুনের মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৪০) কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলার নাটোর সীমান্ত এলাকা থেকে বগুড়া জেলার ডিবি এবং দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের গণনা শেষে আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় মামলার প্রধান আসামি রফিকুল পালিয়ে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায়। ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানিয়েছে, রফিকুল বগুড়ার আদমদীঘি উপজেলার বাশিকোদা চকপাড়া গ্রামের নাসির আকন্দের ছেলে। ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী মন্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) এবং তার ছেলের স্ত্রী রিভা আক্তার (৩০) কে হাত, পা, মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Description of image