মাইলস্টোন দুর্ঘটনায় আরও এক ছাত্রীর মৃত্যু

Untitled design - 2025-08-23T112232.467

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধবিমানের দুর্ঘটনায় দগ্ধ ছাত্রী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে তাসনিয়া মারা যান। তাসনিয়া মাইলস্টোনে অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে যে উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় গত মাসের ২১ জুলাই তাসনিয়াকে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছিল। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি আইসিইউতে মারা যান। তার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে।

Description of image