নীলফামারীতে স্কুলছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার

Untitled design - 2025-08-19T165435.095

নীলফামারীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ধুলিয়া পাড়ার তার বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত স্কুলছাত্রী অনামিকা রায় (১৪) ওই এলাকার শ্রী অরবিন্দ চন্দ্র রায়ের মেয়ে। সে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। টুপামারী ইউপি চেয়ারম্যান মো. মাছিরত আলী শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর. সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Description of image