ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৮০ জন হাসপাতালে ভর্তি

Untitled design - 2025-07-10T165721.954

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এই সময়ে আরও ২৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন বাদে) ৬৬ জন ডেঙ্গু রোগী, ঢাকা মহানগরের ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮,৬২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগে ৭০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা।

Description of image