বরগুনায় আরও ৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

Untitled design - 2025-06-29T111618.700

বরগুনায় আরও ৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৮৫৫ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯ জন, তালতলীতে ১ জন এবং আমতলী ও পাথরঘাটা উপজেলায় ৩ জন করে রয়েছেন।

Description of image

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১০৭ জন, আমতলীতে ৯ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ৭ জন এবং তালতলীতে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও, উপজেলা ভেদে বরগুনা জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা নিম্নরূপ:

 বরগুনা সদর: ২,৫৯২ জন

 পাথরঘাটা: ১১৩ জন

 বামনা: ৬৮ জন

 তালতলী ও আমতলী: ২৭ জন করে

 বেতাগী: ২৭ জন

এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জন বরগুনা সদর উপজেলায় এবং একজন করে পাথরঘাটা ও বেতাগী থেকে। এ প্রসঙ্গে বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু একেবারেই নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা সেবা প্রদানে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।” তিনি স্থানীয়দের সচেতন থাকার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।