উত্তরায় দাঁড়িয়ে থাকা লোকজনের উপর ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, নিহত ৩

Untitled design - 2025-06-29T110922.668

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে একটি বেপরোয়া ট্রাক চাপা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) ভোর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Description of image

তিনি বলেন, আজমপুর মোড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের উপর ট্রাক চালিয়ে দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতদের নাম ও ঠিকানা জানার চেষ্টা চলছে। নিহত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।