ইরানের আবারও হুঁশিয়ারি

Untitled design - 2025-06-26T163553.955

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মদ পাকপুর ইরানের শত্রুদের আবারও হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (২৫ জুন) তিনি বলেন, শত্রু যদি কোনও ভুল করে তবে তেহরান দৃঢ় এবং উপযুক্ত জবাব দেবে। এবং এর জন্য, আমাদের সমস্ত যোদ্ধা সর্বদা প্রস্তুত।

Description of image

জেনারেল মোহাম্মদ পাকপুর আরও বলেন, আমাদের সমস্ত যোদ্ধাদের বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রাখা হয়েছে। শত্রু যদি কোনও ভুল করে, তবে তাদের দৃঢ় এবং শক্তিশালী জবাব দেওয়া হবে। ঠিক যেমনটি তারা গত ১২ দিন ধরে পেয়েছে। দেশকে রক্ষা করতে আমরা এক মুহূর্তও দ্বিধা করি না।