প্রবেশপত্রের অভাবে ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেনি।

Untitled design - 2025-06-26T164239.011

জামালপুর পৌরসভার দড়িপাড়ার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী প্রবেশপত্রের অভাবে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা দিতে না পেরে শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেয়।

Description of image

বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করার পর, শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা প্রবেশপত্র না পেয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করে। পরিস্থিতির এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ সহ সকলেই কলেজের সাইনবোর্ড খুলে গেট তালা দিয়ে পালিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাদের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের জন্য টাকা নেওয়া সত্ত্বেও তাদের কিছু দিতে পারেনি। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন, মানবিক বিভাগের ৪ জন এবং ব্যবসায় বিভাগের ৩ জন শিক্ষার্থী রয়েছেন। স্কুলের সাইনবোর্ড সরিয়ে তালা লাগানোর পর কলেজ ভবনে লুকিয়ে থাকা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তসলিম বলেন, প্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বছর জেলার ৫২টি কেন্দ্রে ২৬,৫৭৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।