বরগুনায় আরও ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

Untitled design - 2025-06-23T130137.675

বরগুনায় আরও ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৪০২ জনে পৌঁছেছে। এছাড়াও, এ পর্যন্ত ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।

Description of image

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯ জন, বেতাগী উপজেলায় ২ জন এবং আমতলী ও পাথরঘাটা উপজেলায় একজন করে রয়েছেন।

এছাড়াও, জেলায় ২২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৯০ জন, আমতলী উপজেলায় ৩ জন, বেতাগী উপজেলায় ৪ জন, বামনা উপজেলায় ১১ জন, পাথরঘাটা উপজেলায় ৭ জন এবং তালতলী উপজেলায় ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও, জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ২,২০৩ জন, তালতলী উপজেলায় ২২ জন, বামনা উপজেলায় ৫৫ জন, বেতাগী উপজেলায় ১৬ জন, আমতলী উপজেলায় ১৩ জন এবং পাথরঘাটা উপজেলায় ৯৩ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ২২ জনের সবাই বরগুনা সদর উপজেলায়।

এ প্রসঙ্গে বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা মোটেও নিয়ন্ত্রণে আসছে না। ইতিমধ্যেই চিকিৎসা সেবা প্রদানের জন্য আমাদের তাড়াহুড়ো করতে হচ্ছে। যদি এমন পরিস্থিতি চলতে থাকে, তাহলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”

এ সময় তিনি স্থানীয়দের সচেতন থাকার এবং ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।