সেপ্টেম্বর 23, 2026

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

Screenshot 2025-02-16 133352

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে শিউলি আক্তার (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Description of image

শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

প্রসঙ্গত, সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাতে এ বিস্ফোরণ ঘটে।

তাদের সবাইকে ওই রাতেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ অন্যরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মোঃ মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়াদ (০৪) ও সুরাহা (০৩)।