আসছে নতুন নোট, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

Screenshot 2024-12-03 103709

২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে আনতে যাচ্ছে সরকার। শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলা হচ্ছে এবং ধর্মীয় ভবন, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ অন্তর্ভুক্ত করার জন্য নকশা পরিবর্তন করা হচ্ছে।

Description of image

বাংলাদেশ ব্যাংক ও সরকার ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। নতুন নোট ছাপানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই বাজারে আসবে এই নতুন নোট।

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হবে। প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পর্যায়ক্রমে নতুন করে তৈরি করা হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর নতুন নোটের বিস্তারিত নকশা প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে প্রধান সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটি। কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ মো. কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।

এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, “নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকা বাজারে ছাড়া হবে।”