বংশালে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Untitled design (6)

রাজধানীর বঁশাল এলাকার নবাবপুরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিদ্দিক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নবাবপুর রোড আরাফাত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

Description of image

পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ শেরপুর নকলা উপজেলার রাফা গ্রামের কৃষক মো. বজলুর রহমানের ছেলে  বর্তমানে তিনি জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকন। তিনি পেশায় ইন্টারনেট লাইন সংযোগের কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই। সাইফ জানান, সোহাগ পল্টন এলাকায় একটি ইন্টারনেট অফিসে কাজ করতেন। সন্ধ্যায় নবাবপুর রোডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।