শেষ মুহূর্তে মার্টিনেজের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

Untitled design (7)

পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আলবিসেলেস্তেদের বাঁচান লাউতারো মার্টিনেজ। এই তারকার গোলে কোপা আমেরিকা ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা

Description of image

ম্যাচের ৮৮তম মিনিটে বক্সের জট থেকে বল জালে পাঠান মার্টিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে কোনো সমস্যা হয়নি তার। রেফারি অবশ্য ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা পরীক্ষা করেন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।