রংপুর ও চট্টগ্রামে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে

Untitled design (7)

Description of image

বঙ্গোপসাগর থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। লঘুচাপের বৃদ্ধি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিলেও রংপুর ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সোমবার পর্যন্ত আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।