যুক্তরাষ্ট্রে সুপারস্টোরে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

6

Description of image

ভার্জিনিয়ার চেসাপিকে ওয়ালমার্ট সুপারস্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, লোকটি প্রকাশ্যে গুলি চালায়। পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে) এ ঘটনা ঘটে। একজন পুলিশ কর্মকর্তা  বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ১০ জন। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ওই ব্যক্তি একাই সুপারস্টোরের ভেতরে গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ওয়ালমার্টের পক্ষ থেকে এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে।

“আমরা দেশব্যাপী বন্দুক সহিংসতা মোকাবেলা না করা পর্যন্ত আমি বিশ্রাম নিতে পারি না,” ভার্জিনিয়ার সিনেটর লুইস লুকাস টুইটারে শ্যুটিংয়ের নিন্দা জানিয়ে এ কথা বলেছেন।

এই ঘটনার কয়েকদিন আগে কলোরাডো রাজ্যে নাইটক্লাবে হামলায় পাঁচজন নিহত ও ১৭ জন আহত হয়। ২০১৯ সালে, টেক্সাসের এল পাসোতে একটি ওয়ালমার্ট সুপারস্টোরে বন্দুকধারীর গুলিতে ২৩ জন নিহত হয়।