জুলাই শহীদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাদের জন্য সংবর্ধনা সভার সময় পরিবর্তন

Untitled design (47)

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত, আগামী ৫ আগস্ট ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘জুলাই শহীদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাদের জন্য সংবর্ধনা ও আলোচনা সভা’র সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে পূর্বনির্ধারিত সকাল ১১টার পরিবর্তে অনুষ্ঠানটি একই দিনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সকল আমন্ত্রিত অতিথি, জুলাই শহীদদের পরিবারবর্গ, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের পুনঃনির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Description of image