পুকুরে স্নান করতে গিয়ে শিশুর মৃত্যু

Untitled design (15)

লক্ষ্মীপুরের একটি পুকুরে স্নান করতে গিয়ে আবদুল হামিদ নামের সাড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকারি বাড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত হামিদ একই এলাকার কাছারিবাগ এলাকার মুদি ব্যবসায়ী আবদুর রহিমের ছেলে এবং স্থানীয় পলিগান স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদ ও তার দুই সঙ্গী শিশু পুকুরে স্নান করতে যায়। তারা পুকুরে টিউবে ভেসে সাঁতার শিখছিল। সঙ্গে থাকা শিশুটি স্নান সেরে উঠে এলেও হামিদ পুকুর থেকে ওঠেনি। পরে সে পানিতে ভেসে ওঠে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, “পানিতে পড়ে যাওয়া একটি শিশুকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে তার আত্মীয়রা মরদেহটি বাড়িতে নিয়ে যান।”

Description of image