রাঙ্গামাটিতে আগুনে বাড়ি ও ৩টি দোকান ভস্মীভূত

Untitled design - 2026-08-03T125909.560

রাঙ্গামাটির লঙ্গাডুতে আগুনে একটি বাড়ি ও ৩টি আসবাবপত্রের দোকান ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৩ আগস্ট) ভোরে। স্থানীয়রা জানান, ভোররাতে ময়নীমুখ ইউনিয়নের ঘণ্টাছড়া এলাকার একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।

Description of image