টবে গাঁজা চাষ, ১ জন গ্রেপ্তার

Untitled design (13)

চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি বাড়ির টিনের চালে টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এবং সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, লোকমান হোসেন বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাহজিনগর এলাকায় তার বাড়ির টিনের চালে একটি প্লাস্টিকের টবে গোপনে গাঁজা গাছ চাষ করছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে একটি অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ির টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টাব তল্লাশি করে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Description of image