জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তন, উচ্চপর্যায়ের বৈঠক

Untitled design - 2026-07-27T133044.302

জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের জন্য বিশ্বের বিভিন্ন আধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম সম্পর্কে বৈঠকে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য কারিগরি বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।
উপস্থাপনাটিতে জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক সাউন্ড সিস্টেমের কারিগরি বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এ বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Description of image