সাভারে মাদক সেবন আটকাতে বাবাকে খুন করল ছেলে

Untitled design (87)

সাভারে মাদক সেবন আটকাতে বাবাকে খুন করেছেন ছেলে। এই ঘটনায় অভিযুক্ত জিসানকে (১৫) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৭ জুলাই) ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া চাকিপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, ভোররাতে মাদক সেবন নিয়ে বাবার সঙ্গে জিসানের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জিসান দুধ বিক্রেতা মহিন মিয়াকে (৩৮) মারধর করে এবং তার অণ্ডকোষে আঘাত করে। জানা গেছে, মহিন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে।

Description of image