নেত্রকোনায় বাড়ি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Untitled design (91)

পুলিশ নেত্রকোনায় মাহফুল মিয়া নামের এক যুবকের গলাকাটা লাশ তার বাড়ি থেকে উদ্ধার করেছে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার দু’আনি দুধকুড়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাহফুল রাতে বাড়িতে একাই ঘুমিয়ে ছিল। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে পুলিশকে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মডার্ন সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে, পুলিশ আরও জানায় যে ঘটনার রহস্য উদঘাটনের কাজ চলছে।

Description of image